বৃষ্টি আরও বাড়তে পারে

  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ০৬:১৬
  • 759 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ০৬:১৬
  • 759 বার পঠিত
বৃষ্টি আরও বাড়তে পারে

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী তিনদিনের মধ্যে মৌসুমি বায়ুর শক্তিশালী হয়ে বৃষ্টির প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার আবহাওয়া অধিদপ্তরের দেয়া পুর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সব বিভাগেই এখন বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হচ্ছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এখন বৃষ্টি বেড়েছে। আগামী দিনগুলোতে মৌসুমি বায়ু সক্রিয় হলে বৃষ্টি আরও বাড়বে। তখন হয়তো টানা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে রোববার (৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি অনেকটাই বেড়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে ১০১ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার।

এছাড়া চট্টগ্রামে ৭৬, সন্দ্বীপে ৬৮, মাইজদীকোর্টে ৬৭, ফেনীতে ৪৫, সিলেটে ৫০, বগুড়ায় ২৭, বদলগাছীতে ২৬, সৈয়দপুরে ২৭, তেঁতুলিয়ায় ২০, ডিমলায় ৪৫, চুয়াডাঙ্গায় ৬৯, বরিশালে ৪৫, পটুয়াখালীতে ৭৪, খেপুপাড়ায় ৭২, ভোলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493