আগের ভাড়ায় চলবে বাস-ট্রেন, লঞ্চে বর্ধিত বহাল

  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ০৮:৪৬
  • 718 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ০৮:৪৬
  • 718 বার পঠিত
আগের ভাড়ায় চলবে বাস-ট্রেন, লঞ্চে বর্ধিত বহাল

ডেস্ক ॥ চলমান করোনা পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট থেকে দেশে যত আসন তত যাত্রী পরিবহনের অনুমোদন দিয়েছে সরকার। তবে তাতে আর বর্ধিত ভাড়া থাকছে না। সংশ্লিষ্টরা বলছেন, সমান সংখ্যক আসনে যেহেতু যাত্রী থাকবে, সেহেতু পরিবহনের বাড়তি খরচও হচ্ছে না। সে কারণে পূর্বের ভাড়া বহাল থাকবে।
তবে এক্ষেত্রে ব্যতিক্রম লঞ্চ। কর্তৃপক্ষ এখনও নতুন কোনও সিদ্ধান্ত নেয়নি। তারা বলছে, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করবে সেহেতু বর্ধিত ভাড়া বহাল থাকবে। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। ভাড়া কমাতে হলে নতুন করে বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, যেহেতু যত আসন তত যাত্রী সেহেতু আর বর্ধিত ভাড়া থাকবে না। আগের ভাড়ায় পরিবহন চলাচল করবে।
এছাড়া রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আমরা কখনই রেলে ভাড়া বাড়াইনি। অর্থেক যাত্রী যখন পরিবহন করেছি তখনও পূর্বের ভাড়ায় মানুষ চলাচল করেছে। এখনও পুরোনো ভাড়াতেই রেল চলবে।
তিনি আরও বলেন, আগে তো আমরা অর্ধেক টিকিট বিক্রি করে ট্রেন চলাতাম এখন ফুল টিকিট বিক্রি করে চালাবো। এতে মাস্ক ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবেন না। যদি কেউ এই আইন লঙ্ঘন করেন, তাকে রেল আইনে জরিমানা করা হবে।
তিনি আরও বলেন, এবার শতভাগ টিকিট বিক্রি করা হবে। এতে অর্ধেক টিকিট অনলাইনে এবং অর্ধেক টিকিট কাউন্টার থাকবে। প্রাথমিক অবস্থায় ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া কমিউটার ট্রেন চলবে।
অপরদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলার নির্দেশনা রয়েছে। স্বাস্থ্যবিধি মানতে গিয়ে আমরা যে ভাড়া বাড়িয়েছি সেটিই বহাল থাকবে। আমরা এখন পর্যন্ত এই সিদ্ধান্তে আছি। ভাড়া পুনঃনির্ধারণ করতে হলে তো নতুন করে একটি বৈঠক বা মিটিং করতে হবে। সে জন্য বলবো বর্ধিত ভাড়া চলমান রয়েছে।
তবে সাধারণ যাত্রীদের অভিযোগ বাস ও ট্রেনে স্বাস্থ্যবিধি মানা হলেও লঞ্চে একেবারেই তা শূন্য। তাতে স্বাস্থ্যবিধি মানা হয় না। সে জন্য পুরোনো ভাড়ায় যাত্রী পরিবহন করা উচিত।
লঞ্চের ভাড়া প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, লঞ্চে ভাড়া নির্ধারণ যে পদ্ধতিতে আছে সে হিসেবে কিছু আসন ফাঁকা থাকার কথা। কারণ ৩০ ভাগ আসন ফাঁকা রেখেই ভাড়া নির্ধারণ করা হয়েছে। এখন অবৈধটাকে বৈধ করা যাবে না।
তিনি আরও বলেন, আমাদেরকে ভাড়া নির্ধারণ পদ্ধতিতে যেতে হবে। সেখানে একজন যাত্রী কতফুট জায়গা পাবেন তা নির্ধারণ করা আছে। সে অনুযায়ী চললেই তো স্বাস্থ্যবিধি হয়ে যায়। তাহলে আমাদেরকে কেন ভাড়তি ভাড়া দিতে হবে। বাংলা ট্রিবিউন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493