মানববন্ধনে এসে ধর্ষণ মামলায় পটুয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২১, ০৫:৫৫
  • 758 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২১, ০৫:৫৫
  • 758 বার পঠিত
মানববন্ধনে এসে ধর্ষণ মামলায় পটুয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর ছিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব-৮।

ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম (২৫) হত্যার প্রতিবাদে পটুয়াখালী জেলা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে যোগ দিতে রাজধানীতে এসেছিলেন ধর্ষণ মামলার আসামি মো. আবু বকর ছিদ্দিক। সেখান থেকেই আটক করা হয় তাকে।

এর আগে গত ২৭ জুলাই মঙ্গলবার পটুয়াখালীর কলাপাড়ায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছিলেন এক কলেজছাত্রী। মামলায় একমাত্র আসামি করা হয় আবু বকর ছিদ্দিককে।

মামলার এজাহার সূত্রে ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গলাচিপা সরকারি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ছিদ্দিকের। এরই মধ্যে তিনি বেশ কয়েকবার ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হলে বিয়ের প্রস্তাবে সুকৌশলে নিজ বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালী ইউপির পাঁচজুনিয়া গ্রামে বাবা-মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা জানান ছিদ্দিক।

ঘটনার দিন ২৭ জুলাই বেলা সারে ১১টার দিকে ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যায়। এ সময় ঘরে কেউ না থাকায় ছাত্রীকে ধর্ষণ করে ছিদ্দিক। আত্মরক্ষায় চিৎকার দিলে মুখ চেপে ধরেন তিনি। ধর্ষণের পর বিয়ের আশ্বাস দিয়ে তাকে ঘরে রেখে অন্যত্র চলে যায় আসামি ছিদ্দিক।

মামলার বিবারণে আরও উল্লেখ করা হয়, কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা ঘরে ফিরে এলে তাদের কাছে ঘটনা খুলে জানায় ওই ছাত্রী। পরে ছিদ্দিক ছাত্রীকে না চেনার ভান করলে ৯৯৯-এ কল দিয়ে তাকে উদ্ধারে পুলিশের সহায়তা চান তিনি। পরে রাত ৮টার দিকে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493