বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী ইউপি সদস্য নিহত

  • আপডেট টাইম : আগস্ট ১০ ২০২১, ০৭:৩০
  • 701 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১০ ২০২১, ০৭:৩০
  • 701 বার পঠিত
বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী ইউপি সদস্য নিহত

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য (মেম্বার) সুলতা বৈদ্য (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্বামী পঙ্কজ ঢালী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে জল্লা ইউনিয়নের বিলগাববাড়ি এলাকার তারাকান্ত আশ্রমের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু জানান, পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলা থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে জল্লা ইউনিয়নের কুড়লিয়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন সুলতা বৈদ্য। পথে বিলগাববাড়ি এলাকায় পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ইঞ্জিনচালিত একটি টমটম ধাক্কা দেয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার আশোকাঠি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুলতা বৈদ্যকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তার স্বামী পঙ্কজ ঢালী হাসপাতালে চিকিৎসাধীন।

মো. বাচ্চু আরও জানান, দুর্ঘটনার পর টমটম চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে বিলগাববাড়ি এলাকাবাসী তাকে ধরে ফেলতে সক্ষম হয়। তাকে পুলিশে সোপর্দ করা হবে বলে এলাকাবাসী জানিয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493