বরিশাল বিভাগে করোনায় এ পর্যন্ত মৃত ৬০০

  • আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২১, ০৭:২২
  • 791 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২১, ০৭:২২
  • 791 বার পঠিত
বরিশাল বিভাগে করোনায় এ পর্যন্ত  মৃত ৬০০

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬০০। আজ রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৮৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৩৪। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষায় ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৬৪। আর করোনায় ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৪ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন সংক্রমিত ১৮৭ জনের মধ্যে বরিশাল জেলার ৭৭, পটুয়াখালীর ২০, ভোলার ৭৮, পিরোজপুরের ৬, বরগুনার ২ ও ঝালকাঠির ৪ জন আছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ৪১ হাজার ৩৪২ জন করোনা শনাক্ত হলো।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে রোগীদের ভিড় অনেক কমেছে। আজ সোমবার সকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে ১৫৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এক সপ্তাহ ধরেই এ হাসপাতালে রোগীর চাপ কম। গত জুলাই ও চলতি আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ৩০০ শয্যার বিপরীতে এখানে ৩৫০ থেকে ৩৭৫ রোগী ভর্তি থাকতেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সংক্রমণ পরিস্থিতি কিছুটা কমেছে। তবে তা নিয়ন্ত্রণে আসেনি। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493