সমঝোতার পথে বরিশালের ঘটনা

  • আপডেট টাইম : আগস্ট ২১ ২০২১, ০৯:৩২
  • 922 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২১ ২০২১, ০৯:৩২
  • 922 বার পঠিত
সমঝোতার পথে বরিশালের ঘটনা

বরিশালে পোস্টার-ব্যানার অপসারণকে কেন্দ্র করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে আসামি করা হয়েছে। বিষয়টি মিটমাট হয়ে যাবে বলে মিডিয়াকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
ওই ঘটনায় মেয়র বরখাস্ত হতে পারেন কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বরিশাল নগরীতে পোস্টার অপসারণ নিয়ে সেখানে ইউএনও’র সঙ্গে মেয়রের ভুল বোঝাবুঝি হয়েছে। এখন ইউএনও ও থানার পক্ষ থেকে মামলা হয়েছে। এমনও হতে পারে তারা মামলা প্রত্যাহারও করতে পারেন। বিষয়টি দুই জনের মধ্যে মিটমাট হয়ে যাবে। এটি এমন পর্যায়ে যায়নি যে তাকে বরখাস্ত করতে হবে।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মামলা প্রতিটি নাগরিকের অধিকার। বরখাস্ত করতে হলে সেখানে কারও বিরুদ্ধে সার্জ গঠন হতে হবে। কারও বিরুদ্ধে মামলা হলেই যে তিনি বরখাস্ত হবেন তা কিন্তু না। আর আদালতে যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। তাকে বরখাস্ত করা হবে।’
এর আগে বুধবার (১৮ আগস্ট) বরিশালে পোস্টার-ব্যানার অপসারণকে কেন্দ্র করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ-আনসার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ওসি ও প্যানেল মেয়রসহ সাত জন গুলিবিদ্ধ হন। এছাড়াও ২৫ জন আহত হন। বাংলা ট্রিবিউন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493