পিরোজপুরে মৃত ঘোষণার পর নবজাতককে কবর দিতে গিয়ে ——

  • আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২১, ০৭:০৭
  • 792 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২১, ০৭:০৭
  • 792 বার পঠিত
পিরোজপুরে মৃত ঘোষণার পর নবজাতককে কবর দিতে গিয়ে ——

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নবজাতক শিশুকে মৃত ঘোষণার পর কবর দিতে গিয়ে বেঁচে উঠেছে বলে খবর পাওয়া গেছে। এখন তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে।

সকাল সাড়ে ৯ টার দিকে জন্ম হওয়ার কিছুক্ষণ পর নবজাতকটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা।
প্রমোশনাল খবর
Mgid
Mgid
100 কেজি ওজন? তার ওজন হবে 56! একটি রেসিপি লিখুন!
Green Coffee
পেটের মেদ 8 দিনের মধ্যে অদৃশ্য হয়ে যাবে
Green Coffee
আমি 56 কিন্তু সবাই আমাকে 32 দেয়, ঘুমানোর আগে এটি চেষ্টা করুন
Dr. Skin-Care
চিকন হতে চান? এটি ব্যাবহার করুন ২ সপ্তাহে ২৭ কেজি হারানোর জন্য
Green Coffee

এরপর শিশুটিকে কবর দিতে কার্টনে করে নিয়ে আসা হয় বাড়ীতে । কার্টনে থাকার দুই ঘন্টা পরে নবজাতক শিশুকে সকাল সাড়ে ১১ টার দিকে কবরস্থানে নেওয়ার আগে স্থানীয় এক আলেম মৃত নবজাতককে দেখার জন্য বাঁধা কার্টনটি খোলেন। আর তখনই কেঁদে ওঠে নবজাতক।

‘অলৌকিকভাবে বেচেঁ উঠার খবর পেয়ে শিশুটিকে এক নজর দেখার জন্য শত শত মানুষ ছুটে আসে। বৃহস্পতিবার উপজেলার কানুদাশকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার এসব তথ্য নিশ্চিত করেছেন শিশুটির বাবা মো. ফোরকান মৃধা। কেঁদে ওঠার পর নবজাতকে দ্রুত ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এর পরার্মশে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। ওই হাসপাতালেই বর্তমানে সে শিশু বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির বাবা মো. ফোরকান মৃধা ভাণ্ডারিয়া পৌর শহরের একটি ভাড়াটিয়া দোকানে ফ্রিজ মেকারের কাজ করেন। তার গ্রামের বাড়ী ভাণ্ডারিয়া উপজেলার পার্শবর্তি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠী গ্রামে। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার সকালে তার স্ত্রী বিলকিসের পেটে ব্যাথা শুরু হলে সকাল সাড়ে ৯ টার দিকে তাঁকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের সিনিয়র নার্স ফাহিমার কাছে নিয়ে গেলে তিনি স্ত্রীর অবস্থা জানতে একটি আল্টাসোনোগ্রাম করে ডাক্তরকে দেখাতে বলে। আমি স্ত্রীকে নিয়ে হাসপাতাল সংলগ্ন লাবন্য ক্লিনিকে আল্টাসোনোগ্রাম করতে গেলে স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় এবং সেখানেই নরমালে একটি পুত্র সন্তান প্রসব হয়। তখন ওই ক্লিনিকের চিকিৎসকরা আমাদের শিশুকে মৃত ঘোষনা করে এবং স্ত্রী বিলকিসকে ঔষুধপত্র লিখে দেয়। পরে ওইখানের নার্সদের সহযোগিতায় নবজাতকটিকে একটি কাগজের কার্টনে ভরে কবর দেওয়ার জন্য বাড়ী নিয়ে যাই। প্রায় দু ঘন্টা পরে সকাল সাড়ে ১১ টার দিকে কবরস্থানে নেওয়ার আগে স্থানীয় এক আলেম (হুজুর) মৃত নবজাতককে দেখার জন্য কার্টনটি খোলেন। আর তখনই কেঁদে ওঠে শিশুটি।

সঙ্গে সঙ্গে শিশুটিকে প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

ওই ক্লিনিকরে সামনে ঔষুধ কিনতে আসেন রোগী নাসিমা বেগম। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, জন্মের কিছুক্ষণ পরে ওই ক্লিনিকের নার্স ও কর্তব্যরত চিকিৎসকরা কোন প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে একটি কার্টনে ভরে দেন।

শিশুটির বাবা মো. ফোরকান মৃধা বলেন, মা ও শিশু উভয়ই এখন সুস্থ্য। আমার ছেলেকে মহান আল্লাহ রক্ষা করেছে তাই সকলের কাছে দোয়া চাই।

এ বিষয়ে জানতে চাওয়া হলে লাবন্য ক্লিনিকের ম্যানেজার ফিরোজ বলেন, রোগী আল্টাসোনোগ্রাম করতে এসে হটাৎ সন্তান প্রসব করে। নার্সরা শিশুটি জন্মের পরে রক্তের মাখামাখি অবস্থায় তার পালস ও হার্টবিট চেষ্টা করেও পায়নি। নবজাতকের মা আমাদের ভর্তি রোগী নয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ বলেন, শিশুটি ৭ মাসে জন্ম হয়েছে এবং শ্বাস কষ্ট দেখে মনে হয়েছে ওকে আইসিইউতে স্থানান্তর করা গেলে বেঁচে যেতে পারে। তাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493