বরিশাল থেকে ছেড়ে যাওয়া পারাবত-১২ লঞ্চের কেবিনে নারীর ঝুলন্ত লাশ

  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২১, ০৭:১৮
  • 831 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২১, ০৭:১৮
  • 831 বার পঠিত
বরিশাল থেকে ছেড়ে যাওয়া পারাবত-১২ লঞ্চের কেবিনে নারীর ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল থেকে রাজধানী ঢাকায় ছেড়ে যাওয়া একটি লঞ্চের কেবিনে এক নারীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সদরঘাটে ভেড়া এমভি পারাবত-১২ লঞ্চ থেকে লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
শনিবার রাতে বরিশাল থেকে ছেড়ে পারাবত-১২ লঞ্চ রোববার সকালে সদরঘাটে পৌঁছে। সদরঘাট নৌ-থানার ওসি মো. কাইয়ুম আলী সরকার বলেন, সব যাত্রী নেমে গেলেও ওই কেবিনটি তালাবদ্ধ দেখতে পায় পরিচ্ছন্নতাকর্মীরা। লঞ্চে থাকা মাস্টার চাবি দিয়ে তালা খুললেও ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকায় দরজা খোলা যাচ্ছিল না। তখন লঞ্চ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
পুলিশ তালা ভেঙে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ওসি বলেন, কেবিনের মধ্যে কাপড় ঝুলানোর হুক ছিল। সেই হুকে ওড়না পেঁচিয়ে ঝুলেছিল ওই নারী। তিনি বলেন, “ওই কেবিনে দুই প্যাকেট ইঁদুরের ওষুধও পাওয়া গেছে। এক প্যাকেটের ওষুধ ওই নারী খেয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”রাতে ওই নারী কেবিন বয়ের মাধ্যমে খাবারও খেয়েছিলেন বলে লঞ্চকর্মীরা পুলিশকে জানিয়েছে।
ওই কেবিনের টিকেটটি ‘আনোয়ার হোসেন’ নামে কেনা হয়েছিল। লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বরিশালে ওই নারীকে বৃদ্ধ একজন পুরুষ লঞ্চে নিয়ে আসেন। কেবিনে ওই নারীকে তুলে দিয়ে তিনি লঞ্চ থেকে নেমে যান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493