বরিশালে ইশা ছাত্র আন্দোলনের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২১, ০৮:৫৩
  • 679 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২১, ০৮:৫৩
  • 679 বার পঠিত
বরিশালে ইশা ছাত্র আন্দোলনের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর চাঁদমারী এম সি অডিটোরিয়ামে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবময় পথচলার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (২৯ আগস্ট) বিকাল ৩টায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ওসমান গনী বলেন, দক্ষ ও আদর্শিক নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অপরাজনীতি অপসারণ করে একটি সুখী, সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট যাত্রা শুরু করা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সফলতা ও অজর্নে ভরপুর ৩০ টি বছর অতিক্রম করেছে ।
তিনি আরো বলেন, দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অস্বচ্ছতা ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অব্যাহত সংগ্রাম চলতেই থাকবে। এই ভঙ্গুর সমাজকে পুনর্গঠন করতে হলে, ক্ষুধা ও শীক্ষাহীনতা দূর করে সাম্য, মানবাধিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হলে পুরো রাষ্ট্রযন্ত্রকে আবর্জনা মুক্ত করতে হবে। এজন্য প্রয়োজন দক্ষ, পরীক্ষিত, ত্যাগী ও খোদাভীরু নেতৃত্ব। আর এই নেতৃত্ব তৈরীতে কাজ করছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
তিনি দেশের সর্বস্তরের ছাত্র-জনতাসহ দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ইশা ছাত্র আন্দোলন-এর ৩০ বছরের পথচলা আপনাদের সামনেই রয়েছে। ইসলাম, দেশ ও মানবতার জন্য অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করে আসছি আমরা, সুতরাং সিদ্ধান্ত আপনার। সত্যিকারার্থে যদি আপনি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চান তাহলে ইশা ছাত্র আন্দোলন-এর ছায়াতলে আপনাকে, আপনার সন্তানকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ।
নগর সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য ও বরিশাল মহানগর সাবেক সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সেক্রেটারি মাওলানা লুৎফর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আস্রাফী, দফতর সম্পাদক মিরাজুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আজিজুল হক, ইশা ছাত্র আন্দোলন বরিশাল জেলা সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম ও ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493