ইউএনও’র বাসভবনে হামলা ঃ দুই মামলার শুনানি সেপ্টেম্বরে

  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২১, ০৮:৫৭
  • 695 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২১, ০৮:৫৭
  • 695 বার পঠিত
ইউএনও’র বাসভবনে হামলা ঃ দুই মামলার শুনানি সেপ্টেম্বরে

বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার খোলাকে কেন্দ্র করে নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় গ্রেফতার ১২ আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন আবেদনের শুনানির জন্য ০২ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন বিচারক।
রোববার গ্রেফতার নেতাকর্মীর জামিনের জন্য আদালতে আবেদন করলে সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জামিন আবেদন গ্রহণ করে শুনানীর জন্য পরবর্তী তারিখ ঘোষণা করেন। এর আগে গত ২৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের করা মামলায় গ্রেফতার ১২ আসামীকে জামিন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আসামী পক্ষের আইনজীবী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, ১২ জন আসামীর জামিনের জন্য রোববার বিজ্ঞ আদালতে আবেদন করা হয়। আদালতের বিচারক আবেদন আমলে নিয়ে শুনানির জন্য ২ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।
প্রসঙ্গত, বুধবার (১৮ আগস্ট) রাতে উপজেলা পরিষদ চত্বরে ব্যানার খোলাকে কেন্দ্র করে নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার অভিযোগ এনে সিটি করপোরেশন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গুলি ছোড়ে আনসার সদস্যরা।
এতে মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ ৩০ জন আহত হয়। পরে সিটি করপোরেশনের কর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুদ্ধ হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় পুলিশ ও ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। যাতে ৬০২ জনকে আসামি করা হয়েছে। এঘটনায় ২১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে ১২ আসামীকে জামিন দিয়েছেন আদালত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493