বরগুনায় ঘুষ নেওয়ায় এলজিইডির মেকানিক্যাল ফোরম্যান চাকরিচ্যুত, বরখাস্ত ২

  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২১, ০৯:০৮
  • 769 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২১, ০৯:০৮
  • 769 বার পঠিত
বরগুনায় ঘুষ নেওয়ায় এলজিইডির মেকানিক্যাল ফোরম্যান চাকরিচ্যুত, বরখাস্ত ২

বরগুনা প্রতিনিধি :: ঘুষ নেওয়ার ঘটনায় বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক কর্মকর্তাকে চাকরিচ্যুত ও দু’জনকে বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনার বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
রোববার (২৯ আগস্ট) দুপুরে বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকরিচ্যুত কর্মকর্তা হলেন-বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মেকানিক্যাল ফোরম্যান মো. জিয়াউর রহমান।
বরখাস্ত দুই কর্মকর্তা হলেন- এলজিইডির সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক মো. হুমায়ুন কবির।
নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এ মামলার রায় অনুযায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা জেলা এলজিইডি, সদর উপজেলা এলজিইডি ও আমতলী উপজেলা এলজিইডি কার্যালয়ের কয়েকটি ঘুষের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493