লঞ্চঘাট বানান ভুল নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১০ ২০২১, ০৬:০২
  • 786 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১০ ২০২১, ০৬:০২
  • 786 বার পঠিত
লঞ্চঘাট বানান ভুল নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ

‘হাজীরহাট (দশমনিয়া) লঞ্চঘাট’ বানান ভুল নিয়ে পটুয়াখালীর দশমিনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে ক্ষোভ ও আর ট্রল।
স্থানীয় সূত্রে জানা যায়, দশমিনা হাজীরহাট লঞ্চঘাট নাম বিআইডব্লিউটিএ’র লঞ্চ টার্মিনালে লিখেছে ‘দশমনিয়া’। এ নিয়ে ফেসবুকে গত কয়েক দিন ধরে চলছে ক্ষোভ ও আর ট্রল। ভাইরাল হয়েছে ভুল বানানের টার্মিনালের ছবিটি। দক্ষিণ অঞ্চলের এমন একটি গুরুত্বপূর্ণ লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ ভুল করায় শিশু-কিশোররা ভুল বানান শিখছে বলে দাবি অভিভাবকদের। তাদের দাবি ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপজেলার সঠিক নামটি বিকৃত হয়ে যেতে পারে। দূর-দুরান্ত থেকে আসা যাত্রীরা ভুল লেখা দেখে বিপাকে পড়েন বলে দাবি লঞ্চঘাট এলাকার বাসিন্দাদের।
বেল্লাল হোসেন নামের এক যাত্রী জানান, তিনি ঢাকা থেকে দশমিনায় তার এক আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছিলেন। টার্মিনালে ভুল বানান দেখে প্রথমে তিনি টেনশনের মধ্যে পড়েন যান। পরে তিনি জানতে পারেন লেখায় ভুল ছিল।
হাজিরহাট লঞ্চঘাটের ইজারাদার সোহাগ মহল্লাদার জানান, প্রায় এক বছর আগে টার্মিনালটি স্থাপন করে বিআইডব্লিউটিএ। স্থাপনের সময় থেকেই বানানে ভুল রয়েছে। দশমিনা হলেও বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে লিখেছে ‘দশমনিয়া’।
পটুয়াখালী বিআইডব্লিউটিএ পোর্ট অফিসার মো: মহিউদ্দিন জানান, বানানটি ঠিক করে দেয়া হবে। বানান ভুল হতেই পারে। লকডাউনের কারণে লোক যেতে পারেনি আর খুব দ্রুত সঠিক নামটি লিখে দেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493