লালমোহনে কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২১, ০৬:৪৭
  • 728 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২১, ০৬:৪৭
  • 728 বার পঠিত
লালমোহনে কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতিনিধি / ভোলার লালমোহনে নিজ বসত ঘর থেকে আব্দুল মান্নান বেপারী (৪০) নামের এক কাঠ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দরবেশ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে দুই সন্তান নিয়ে পলাতক রয়েছেন নিহতের স্ত্রী নূরুন্নাহার। এঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাতের কোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

লালমোহন থানার এসআই নূরউদ্দিন জানান, দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নানের পুরুষাঙ্গসহ গলা ও মুখের বিভিন্নস্থানে কাটা রয়েছে। ছুরি এবং ধারলো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। যেহেতু নিহতের স্ত্রী ঘটনার পর থেকে পলাতক রয়েছে তাই আমাদের ধারণা এ হত্যা কাণ্ডের সাথে স্ত্রী নূরুন্নাহার জড়িত থাকতে পারে। তবে পুলিশ ঘটনার সঠিক তদন্ত করছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493