বরিশাল বিভাগে ১৯ জন এনেস্থেসিওলজিস্ট নিয়োগ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০২১, ০৬:৫৫
  • 680 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০২১, ০৬:৫৫
  • 680 বার পঠিত
বরিশাল বিভাগে ১৯ জন এনেস্থেসিওলজিস্ট নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিভাগে ১৯ জন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিওলজি) চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস।
জানা গেছে, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস বিশেষ পরীক্ষা ২০২১ এর ফলাফলের ভিত্তিতে এসব চিকিৎসকদের নিয়োগ ও পদায়ন করেছে। বিভাগে মোট ৩৬টি এনেস্থেসিওলজি চিকিৎসকের পদ শূন্য ছিলো। এরমধ্যে ৩০ জনের চাহিদাপত্র প্রেরণ করা হয়েছিলো। এর মধ্যে বরিশাল জেলার হিজলা ও আগৈলঝাড়া বাদে বাকি আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে পদায়ন করা হয়েছে। তবে বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়নকৃত চিকিৎসক শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে হাসপাতালে দায়িত্ব পালন করবেন। এছাড়া পিরোজপুর জেলার ভান্ডারিয়া, নাজিরপুর এবং কাউখালী, বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা, পটুয়াখালী জেলার বাউফল ও কলাপাড়া, ঝালকাঠি জেলার জেনারেল হাসপাতাল, নলছিটি, রাজাপুর এবং ভোলা জেলার জেনারেল হাসপাতালে একজন করে এনেস্থেসিওলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। পদায়নকৃতদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে বলে জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493