ভোলায় গলায় ফাস দেয়া অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২১, ০৬:৩৮
  • 833 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২১, ০৬:৩৮
  • 833 বার পঠিত
ভোলায় গলায় ফাস দেয়া অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি ::: ভোলার লালমোহনে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নাজমা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টম্বর) লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহেষখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নাজমা বেগম ওই এলাকার ফরাজি বাড়ির মো. সিদ্দিকের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।
গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত গৃহবধূর সঙ্গে তার ননদের মনমালিন্য চলছিল। বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন উভয়কে মিলিয়ে দেন। পরে পরিবারের সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। এদিকে মেয়ে ঝুমুর রাত দুইটার দিকে মায়ের শোয়ার ঘরে মশারি টানাতে গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলতে দেখে। পরে তার চিৎকারে ঘরের ও বাড়ির অন্যান্যরা এসে গৃহবধূকে নিচে নামান।
ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে আত্মহত্যা বলা হলেও বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। তাই মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালেরর মর্গে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581