বরিশালে কাভার্ডভ্যানের চাপায় মহিলা শ্রমীকের মৃত্যু

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ০৩:৩০
  • 776 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ০৩:৩০
  • 776 বার পঠিত
বরিশালে কাভার্ডভ্যানের চাপায় মহিলা শ্রমীকের মৃত্যু

শামীম আহমেদ ॥ বরিশাল নগরের কাউনিয়ায় কাভার্ডভ্যানের চাপায় রেশমা বেগম (৪৫) নামে এক মহিলা শ্রমীকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৩ই) ডিসেম্বর সকালে কাউনিয়া বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রেশমা বেগম বরিশাল নগরে কাউনিয়া বিসিক এলাকায় অবস্থিত বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরীর শ্রমীক ছিলেন। কর্মের কারণে সে তার স্বামী মাহবুব হোসেনের সাথে দীর্ঘ বছর ধরে বরিশাল নগরের কাউনিয়া এলাকার মিরা বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, কাভার্ড ভ্যানটিকে এর হেলপার চালনা করে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর কাজ করছিলো। ওই সময় কাভার্ড ভ্যানের চাপায় রেশমা বেগম ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। ঘটনার পরপরই হেলপার সাধীন মোল্লাকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সে বরিশাল সদর উপজেলার কড়াপুর মিয়া বাড়ি মসজিদ সংলগ্ন আঃকুদ্দুস মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার এএসআই আজিম জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলপারসহ কাভার্ডভ্যানটিকে আটক করে। পাশাপাশি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493