দুর্গাসাগর দিঘিতে ধরা পড়েছে বিশালাকৃতির দুইটি বিগহেড কার্প

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০২১, ০৬:৪৮
  • 685 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০২১, ০৬:৪৮
  • 685 বার পঠিত
দুর্গাসাগর দিঘিতে ধরা পড়েছে বিশালাকৃতির দুইটি বিগহেড কার্প

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘিতে ধরা পড়েছে বিশালাকৃতির দুইটি বিগহেড কার্প মাছ। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ও রাতে সৌখিন মাছ শিকারি নাছিম শরিফের বড়শিতে বিশালাকৃতির মাছ দুটি ধরা পড়ে।বড়শিতে ধরা পড়া বড় বিগহেড কার্প মাছটির ওজন ৩৩ কেজি। তুলনামূলক ছোট অপর মাছটির ওজন ১৯ কেজি। নাছিম শরিফ মাছ দুটির ছবি তুলে তার ফেসবুক আইডিতে পোস্ট দেন। ছবি দেখে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কয়েকজন ব্যবসায়ী নাছিম শরিফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তারা মাছ দুটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করে ১ লাখ টাকা পর্যন্ত দাম বলেন। তবে নাছিম শরিফ মাছটি বিক্রি না করে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেন।

নাছিম শরিফ বরিশাল সদর উপজেলার কলসগ্রাম (ছয় মাইল) এলাকার বাসিন্দা। শখ করে বিভিন্ন স্থানে টিকিট কিনে তিনি বড়শি দিয়ে মাছ ধরেন। বুধবার সকালে দুই দিনের জন্য ৫ হাজার টাকা দিয়ে টিকিট কিনে দুর্গাসাগর দিঘিতে বড়শি ফেলেন। এ সময় সোহেল জমাদ্দার নামের তার এক বন্ধু সঙ্গে ছিলেন। কয়েক দফায় বড়শি ফেললেও কোনো মাছ বড়শিতে ধরা পড়েনি। বিকেল ৩টার দিকে বড়শিতে টান পড়ে। ওই সময় ১৯ কেজি ওজনের বিগহেড কার্প মাছটি প্রথমে ধরা পড়ে।

সন্ধ্যার দিকে বড়শিতে হ্যাঁচকা টান পড়ে। বড় কিছু টোপ গিলেছে বোঝা যায়। তবে কোনোভাবে মাছটিকে বড়শিতে আটকে রাখা যাচ্ছিল না। পরে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন আরও কয়েকজন। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাছটিকে তীরে ওঠানো হয়। মাছ দুটি দেখতে উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

নাছিম শরিফ বলেন, শখ করে মাছটি ধরেছি। এতো বড় মাছ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। লাখ টাকার বেশি দিলেও মাছটি বিক্রি করা সম্ভব ছিল না। পরে কেটে মাছটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি।

মৎস্য অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, দুর্গাসাগর দিঘির মাছের আলাদা খ্যাতি রয়েছে। এ দিঘির মাছ খুবই সুস্বাদু বলে শুনেছি। বড় কোনো মাছ হলে তো কথাই নেই।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493