সিসি ক্যামেরায় নারী সাংসদকে ‘নজরদারি’, এমপি রিমনের বিরুদ্ধে জিডি

  • আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২১, ০২:৩৩
  • 837 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২১, ০২:৩৩
  • 837 বার পঠিত
সিসি ক্যামেরায় নারী সাংসদকে ‘নজরদারি’, এমপি রিমনের বিরুদ্ধে জিডি

বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানার বাসভবনের পাশে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারির অভিযোগ উঠেছে বরগুনা-২ আসনের আলোচিত সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে।
সাংসদ নিজ উদ্যোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কলেজ রোড সড়কে এমপি নাদিরা সুলতানা সবুরের বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে একটি সিসি ক্যামেরা স্থাপন করে তাদের ওপর নজরদারি করছেন এমপি রিমন, এমন অভিযোগ নাদিরা সুলতানা ও তার পরিবারের। এ ঘটনায় পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাথরঘাটা থানায় সোমবার সংসদ সদস্যের পক্ষে ওই জিডি করেছেন সেলিম খলিফা। সেলিম এমপি নাদিরার মালিকানাধীন মধুমতি টাইলস কোম্পানির জেনারেল ম্যানেজার।
সরেজমিন গিয়ে দেখা যায়, পাথরঘাটা ডিগ্রি কলেজের প্রধান ফটকের উত্তর দিকের বিদ্যুতের খুঁটিতে সাদা একটি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। ওই ক্যামেরার সামনে সড়কের দক্ষিণ দিকে এমপি নাদিরার বাড়ি। এমপি নাদিরার স্বামী প্রয়াত এমপি গোলাম সবুর টুলু ২০০২ সালে এ বাড়িটি নির্মাণ করেছিলেন। এদিকে শওকত হাচানুর রহমান রিমন কলেজের বিপরীতে দুলাল কোম্পানির মালিকানাধীন একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন। রিমনের ভাড়া বাসা থেকে এমপি নাদিরার বাসভবনের দূরত্ব মাত্র ৩০ ফুট।
এ বিষয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা সবুরের কন্যা বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজানা সবুর রুমকী বলেন, তাদের বাড়ির পাশে সিসি ক্যামেরা বসিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ ঘনিষ্ঠজনদের আসা-যাওয়া মনিটরিং করছেন সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493