সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

  • আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০২১, ০৬:৪৯
  • 701 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০২১, ০৬:৪৯
  • 701 বার পঠিত
সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

বরিশাল মহানগরের সব পূজামণ্ডপে নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

বুধবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় এ নির্দেশনা দেয়া হয়।

এ সময় তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় সব পদক্ষেপ। বরিশাল মহানগরকে বিভিন্ন স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়াসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গ্রহণ করা হয়েছে শক্তিশালী নিরাপত্তামূলক ব্যবস্থা। তবে সবকিছু ছাপিয়ে আমাদের সব চাইতে শক্তিশালী অস্ত্র হলো বাঙালির হাজার বছরের লালিত ঐতিহ্য, ‘অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতি’ যা আমাদের গর্বের বিষয়।

পুলিশ কমিশনার বলেন, পুলিশ, র্যা ব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কমিউনিটি পুলিশিং কমিটি, বিট পুলিশিং, বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের লোকদের নিয়ে গঠিত অসম্প্রদায়িক কমিটি, স্বেচ্ছাসেবী দলসহ সংশ্লিষ্ট সবার সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আমাদের সবার পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাই যেকোনো বিষয়ে গুজবে কান না দিয়ে সরাসরি আমাদের অবহিত করুন। প্রয়োজনে ৯৯৯ কল করুন।

সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় পূজা উদযাপন সংক্রান্তে ঝুঁকি পর্যালোচনা, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, ফোর্স মোতায়েন, ডিউটি স্থান, ডিউটি পোস্টের সংখ্যা, ফোর্সের সংখ্যা, পূজা উদযাপন কমিটির করণীয়-বর্জনীয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে উন্মুখ আলোচনা করা হয়। আলোচনাকালে বিভিন্ন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আগত সদস্যরা নানান বিষয় তুলে ধরেন।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপ. অ্যান্ড প্রসিকিউশন) মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান, ডিজিএফআই বরিশাল প্রতিনিধি, এনএসআই বরিশাল প্রতিনিধি, র্যা ব-৮ বরিশাল প্রতিনিধি, বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস প্রতিনিধি, আনসার বরিশাল প্রতিনিধিসহ বিএমপির শীর্ষ কর্মকর্তারা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493