পটুয়াখালীতে ট্রলারে গৃহবধূকে গণধর্ষণ / গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২১, ০৬:৩৯
  • 745 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২১, ০৬:৩৯
  • 745 বার পঠিত
পটুয়াখালীতে ট্রলারে গৃহবধূকে গণধর্ষণ / গ্রেপ্তার ৩

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ট্রলারে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোলেমান (২২), বাপ্পি প্যাদা (২৪) এবং আরিফ খান (২৩)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে গলাচিপা উপজেলার চর কাজল গ্রাম থেকে সোলেমান ও বাপ্পিকে গ্রেপ্তার করে চরশিবা ক্যাম্প পুলিশ। আর আজ বৃহস্পতিবার সকালে চর নজির গ্রাম থেকে আরিফ খানকে গ্রেপ্তার করে রাঙ্গাবালী থানা পুলিশ।

এর আগে গণধর্ষণের ঘটনায় গতকাল বুধবার রাতে সোলেমানকে প্রধান আসামি করে সাতজনের নামে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন ওই গৃহবধূর বাবা।
মামলা সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টায় ওই গৃহবধূ তার শ্বশুরবাড়ি গলাচিপার চর বিশ্বাস গ্রাম থেকে চাচাতো দেবর সোলেমানের সঙ্গে বাবার বাড়ি রাঙ্গাবালীর চর বেস্টনি গ্রামের উদ্দেশে রওনা দেয়। এ সময় চর আগস্তি হাক্কাঘাটের খেয়াঘাট এলাকায় এসে সোলেমান তাকে লাইনের ট্রলারে না উঠিয়ে আরিফ খানের ট্রলারে উঠায়। পরে দুপুর একটার দিকে সাপের খাল নামক স্থানে পৌঁছে ট্রলারের ছৈয়ের মধ্যে ঢুকে ওই গৃহবধূকে সাত যুবক পালাক্রমে ধর্ষণ করে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানান, তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493