মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে দিনমজুরের আত্মহত্যা

  • আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২১, ০৬:০৭
  • 721 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২১, ০৬:০৭
  • 721 বার পঠিত
মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে দিনমজুরের আত্মহত্যা

কিডনিজনিত রোগে আক্রান্ত একমাত্র মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. লিটন (৩৫) নামে এক দিনমজুর।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত লিটন ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির শাহে আলমের ছেলে।

মৃতের স্ত্রী ছালেহা বেগম জানান, লিটন একজন দিনমজুর। তার ১০ বছর বয়সী মেয়ে রুপা বেগম কিডনিজনিত রোগে ভুগছে। বেশ কয়েকদিন আগে বিভিন্ন লোকজনের কাছ থেকে ধার-দেনা করে ঢাকায় নিয়ে চিকিৎসা করান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শনিবার (২৩ অক্টোবর) আবারও ঢাকায় চিকিৎসার তারিখ ছিল। মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য শুক্রবার ঢাকায় রওনা হওয়ার কথা ছিল। কিন্তু মেয়ের চিকিৎসার টাকার জোগোড় করতে না পেরে বৃহস্পতিবার চিন্তিত হয়ে পড়েন লিটন। মেয়েকে ধরে কান্নাকাটি করতে থাকেন। সবাই ঘুমিয়ে গেলে রাতের কোনো এক সময় ঘরের পেছনের আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ কান্দি পাল বলেন, খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493