বরিশাল ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মহর্রম, ১৪৪৮ হিজরি
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আজ সোমবার। তবে র্যাবের পক্ষ থেকে আজ আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়নি। আদালত আগামী ২৪ নভেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আজ এ দিন ঠিক করেন। আদালতের নথিপত্রের তথ্য বলছে, এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত ৮২ বার সময় দিলেন।