শেষ হচ্ছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, মধ্যরাতে সাগরে যাত্রার প্রস্তুতি

  • আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২১, ০৬:৪৫
  • 861 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২১, ০৬:৪৫
  • 861 বার পঠিত
শেষ হচ্ছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, মধ্যরাতে সাগরে যাত্রার প্রস্তুতি

ইলিশ শিকারে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা আজ সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে। রাত ১২টার পর ট্রলার নিয়ে যাত্রা করবেন সাগর ও স্থানীয় নদ-নদীতে ইলিশ আহরণকারী জেলেরা। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন তাঁরা।

গত ৪ অক্টোবর থেকে সাগর ও নদ-নদীতে ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই সময় কর্মহীন অলস কাটানোর পর জেলে পল্লীগুলোতে এখন উৎসবের আমেজ। আগামীকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে বাজারে দেখা মিলবে মাছের রাজা ইলিশ, এমনটিই আশা করছেন ক্রেতারা। আর কাঙ্ক্ষিত ইলিশ আহরণ হবে বলে আশায় বুক বেঁধে আছেন জেলেরাও।

এদিকে, ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা শেষ হয়ে আসায় দেশের বিভিন্ন জেলে পল্লীতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেলেরা এখন ব্যস্ত সময় পার করছেন। নৌকা-জাল প্রস্তুত করা এবং ইলিশ শিকারে যাত্রার জন্য শেষ মুহূর্তে প্রয়োজনীয় কাজ শেষ করছেন তাঁরা। বরগুনা, পটুয়াখালী, চাঁদপুরের নদীসংলগ্ন জেলে পল্লীতে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরই মধ্যে সাগরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা।

জেলেরা জানান, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে সাগর ও নদ-নদীতে ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞার প্রতি সম্মান জানিয়ে তারা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার করেননি। নিষেধাজ্ঞার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অনেক জেলে।

অপরদিকে, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ২২ দিনের অবরোধকালীন সরকারের খাদ্য সহায়তা না পাওয়ায় দেশের জেলে পল্লীগুলোতে দেখা দেয় খাদ্যসংকট। গত ৪ থেকে আজ ২৫ অক্টোবর পর্যন্ত সরকারের ২২ দিনের অবরোধে সাড়া দিয়ে হাজারো জেলে সাগর-নদীতে ইলিশ শিকার বন্ধ রাখেন। এতে উপকূলীয় এলাকার জেলেদের একমাত্র আয়ের পথও বন্ধ হয়ে যায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493