দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯

  • আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২১, ০৬:০৬
  • 739 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২১, ০৬:০৬
  • 739 বার পঠিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও শিক্ষার্থী সহ নয়জন আহত হয়েছে। সোমবার রাত আট টার দিকে উপজেলার লাল খাঁন এলাকার শরীফ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা জানান, উপজেলার লেবুখালী থেকে একটি মাহেন্দ্রা চরগরবী ফেরী ঘাটের উদ্দেশ্যে নয়জন যাত্রী নিয়ে ছেড়ে আসা মাহেন্দ্রাটি লাল খাঁন ব্রীজের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে গাছ বোঝাই একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুরুল মমিন মাহেন্দ্রা চালক মো. জয়নাল আবেদিনকে (৩৫) মৃত্যু ঘোষণা করে।

নিহতের বাড়ি উপজেলার দুমকি গ্রামে। তিনি আব্দুল জব্বার গাজীর বড় ছেলে। গুরুতর আহত দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাম বলেন, নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, অবৈধ যানের বিষয়ে সামনে অভিযান পরিচালনা করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493