‘দুটি গাড়ি ফেরি থেকে নামলেও বাকিগুলো ডুবে যায়’

  • আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২১, ০৬:১৪
  • 709 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২১, ০৬:১৪
  • 709 বার পঠিত
‘দুটি গাড়ি ফেরি থেকে নামলেও বাকিগুলো ডুবে যায়’

মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো রো ফেরি আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে কাত হয়ে ডুবে যায়। এ সময় পাটুরিয়া ঘাট এলাকায় ছিলেন পরিবহন শ্রমিক মাইনুল হোসেন। তিনি বলেন, চোখের সামনে ফেরি শাহ আমানত কাত হয়ে আংশিক ডুবে যায়।

মাইনুল হোসেন বলেন, ‘আজ সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ফেরি শাহ আমানতের তলা ফেটে ধীরে ধীরে ডুবতে শুরু করে। ওই অবস্থায় আমাদের চোখের সামনে ফেরি থেকে দ্রুত গতিতে দুটি গাড়ি নামতে পারে। তবে বাকি কোনো গাড়ি নামতে পারেনি। কয়েক মিনিটের মধ্যে ফেরিটি কাত হয়ে ঘাটেই আংশিক ডুবে যায়। মুহূর্তেই বাকি গাড়িগুলো ডুবে যায়। এ সময় কয়েকটি পণ্যবাহী ট্রাক ভাসতে থাকে।’

ঘাট সংশ্লিষ্টদের ভাষ্য, অতিরিক্ত লোড নিয়ে পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় ফেরিটি ডুবো ডুবো অবস্থায় ছিল। পাটুরিয়া ঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ফেরিতে থাকা যানবাহনের চালক, সহকারীসহ অন্য লোকজন সাঁতরে নদীর তীরে ওঠেন।

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে ফেরিটি সকাল ৯টার দিকে ১৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে ছেড়ে যায়। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি ট্রাক নিয়ে রো রো ফেরি শাহ আমানত পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি পাটুরিয়া ঘাটের কাছে গিয়ে কাত হয়ে আংশিক ডুবে যায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493