করোনায় ২ জনের মৃত্যু, ১৭ মাসে সর্বনিম্ন

  • আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২১, ০৬:১৯
  • 678 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২১, ০৬:১৯
  • 678 বার পঠিত
করোনায় ২ জনের মৃত্যু, ১৭ মাসে সর্বনিম্ন

দেশে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। এটি গত ১৭ মাসের মধ্যে করোনায় এক দিনে সর্বনিম্ন মৃত্যু। এর আগে এক দিনে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল গত বছরের ৫ মে। সেদিন একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২১৪ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ১৯ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক শূন্য ৮। আগের দিন এ হার ছিল ১ দশমিক ২২।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। দুজনেরই মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দেশের বাকি সাত বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।
বিজ্ঞাপন

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৭০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০২ জন সুস্থ হয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493