বরিশাল ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন। লন্ডন সফর শেষে মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিস পৌঁছান। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য এবং ফ্রান্সে দুই সপ্তাহ সফরে গ্লাসগো পৌঁছান শেখ হাসিনা। ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে ৩ নভেম্বর প্রধানমন্ত্রী গ্লাসগো থেকে লন্ডনে পৌঁছান। সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহবান।