ভোলার দৌলতখানে ইউপি নির্বাচনে ৫টিতে নৌকা এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

  • আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২১, ২৩:১৭
  • 952 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২১, ২৩:১৭
  • 952 বার পঠিত
ভোলার দৌলতখানে ইউপি নির্বাচনে ৫টিতে নৌকা এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ
গতকাল ভোলার দৌলতখানে ২য় ধাপের ইউপি নির্বাচনে বেসরকারী ভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোঃ আবদুস সালাম খান। ৭টি ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের ৫জন ও ২জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। নির্বাচিতরা হলেন, মদনপুর ইউনিয়নে মোঃ নাসির উদ্দীন নান্নু (নৌকা প্রতিক) পেয়েছেন ১৬৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ জামাল হোসেন স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতিক) পেয়েছেন ১৩৬৫ ভোট। মেদুয়া ইউনিয়নে মোঃ মঞ্জুর আলম (নৌকা প্রতীক) পেয়েছেন ২৯০৩ ভোট, ইঃশাঃ আন্দোলনের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (হাতপাখা) পেয়েছেন ৩৩১ ভোট। চরপাতা ইউনিয়নে মোঃ কাজল ইসলাম (নৌকা প্রতীক) পেয়েছেন ১১১৪৯ ভোট, ইঃশাঃ আন্দোলনের প্রার্থী মোঃ আবু সাঈদ (হাতপাখা) পেয়েছেন ৯১৩ ভোট।চরখলিফা ইউনিয়নে মোঃ শামীম হোসেন অমি (নৌকা প্রতিক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। উত্তর জয়নগর ইউনিয়নে মোঃ বশির আহমেদ সর্দার (নৌকা প্রতীক) পেয়েছেন ৯০২৬ ভোট, ইঃশাঃ আন্দোলনের মোঃ দেলোয়ার হোসেন (হাতপাখা প্রতিক) পেয়েছেন ১৩৩৩ ভোট। দক্ষিণ জয়নগর ইউনিয়নে মোঃ আলমগীর হাওলাদার (নৌকা প্রতীক) পেয়েছেন ৪৩১৪ ভোট, মোঃ নাজমুল হাসান বাচ্চু স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতিক) পেয়েছেন ৪৯৪৭ ভোট। ভবানীপুর ইউনিয়নে মোঃ গোলাম নবী নবু (নৌকা প্রতীক) পেয়েছেন ৮৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ আওলাদ হোসেন (চশমা প্রতীক) ৩২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অপর স্বতন্ত্র প্রার্থীঃ আব্দুল মান্নান পেয়েছেন ৭৭১ ভোট।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493