জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান’র কুয়াকাটা সৈকত পরিদর্শন

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ০১:৩৯
  • 1092 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ০১:৩৯
  • 1092 বার পঠিত
জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান’র কুয়াকাটা সৈকত পরিদর্শন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড.মুজিবুর রহমানের হাওলাদার পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতসহ মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদী, সোনাতলা এবং আন্ধারমানিক নদী পরিদর্শন করেছেন।

দেশের সকল নদ-নদী রক্ষায় স্থাপনা উচ্ছেদের কার্যকর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে তিনি কুয়াকাটায় এসেছেন। এ উপলক্ষে সোমবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। উপজেলা পরিষদের মিলনায়তনে কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল
আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমানের হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশন এর সার্বক্ষনিক সদস্য (ভূতপূর্ব অতিরিক্ত সচিব) মো.আলাউদ্দিনসহ সরকারের বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তাগণ। একই সঙ্গে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট এবং সকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত থেকে নদ-নদী এবং খাল রক্ষার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন। এর আগে তিনি দুপুর বারোটায় কুয়াকাটার সি-বীচ পরির্দশন করেন এবং অতি শিগ্রই আইনি সকল জটিলতা নিরসন করে বীচের পরিশে সুন্দর করার কল্পে স্থানীয় সকলের সহযোগীতা কামনা করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493