গৌরনদীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ

  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২১, ০৭:০১
  • 782 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২১, ০৭:০১
  • 782 বার পঠিত
গৌরনদীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ

বরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির তিন নেতার ওপর স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতারা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার গৌরনদী কাঁচাবাজার, পিংলাকাঠি বাজার ও টরকী বন্দরে পৃথক তিনটি হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বদিউজ্জামান মিন্টু, নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জামাল ফকির ও উপজেলা বিএনপির নেতা মো. শাহাবুব শরীফ আহত হয়েছেন। এর মধ্যে আহত অবস্থায় বদিউজামানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও জামাল ফকিরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বদিউজ্জামানের ভাষ্য, গতকাল রাত পৌনে আটটার দিকে গৌরনদী কাঁচাবাজারের একটু সেলুনে তিনি বসে ছিলেন। এ সময় সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন হামলা চালান। এ সময় হামলাকারীরা তাঁকে জিআই পাইপ দিয়ে মারধর করেন বলে জানান তিনি।

এদিকে টরকী বন্দরের ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহাবুব শরীফ অভিযোগ করে বলেন, গতকাল রাত আটটার দিকে তিনি টরকী বন্দরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ১০ থেকে ১২ জন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাঁকে গুরুতর জখম করেন।

এদিকে জামাল ফকিরের অভিযোগ, গতকাল রাতে তিনি পিংলাকাঠি বাজারে পৌঁছানোর পর যুবলীগের কর্মী মো. মামুন ওরফে টাইগার মামুনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাঁকে মারধর করে আহত করে।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মাহমুদ বলেন, ‘বদিউজ্জামানের ওপর হামলার ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। তবে শুনেছি, এলাকার ছোট ভাইদের সঙ্গে বদিউজ্জামানের ঝামেলা আছে। এ ঘটনার জেরে জুনিয়ররা তাকে মারধর করেছে।’ এদিকে আরেক অভিযুক্ত মামুনও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

বিএনপি নেতাদের ওপর হঠাৎ এমন হামলার বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন মিয়া বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতা-কর্মীরা যেন ঐক্যবদ্ধ হতে না পারেন, সে জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা নানাভাবে তাঁদের ওপর হামলা-নির্যাতন চালিয়ে এলাকাছাড়া করার চেষ্টা করছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। এখনো কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493