বরিশাল ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ গতকাল শনিবার বিকাল ৪ টার জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালে সরকারি নিষেধাজ্ঞা সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ তে ফোন করা ১০০০ জন নিম্ন আয়ের খেটে-খাওয়া দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি নিষেধাজ্ঞা সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া ১০০০ জন ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী হিসেবে খাদ্য সহায়তা চাল ২০, ডাল ২ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সাবান ১ টি ইত্যাদি বিতরণ করেন।