বরিশালে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় আটক ৯

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০২১, ০৬:০৪
  • 787 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০২১, ০৬:০৪
  • 787 বার পঠিত
বরিশালে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় আটক ৯

নির্বাচন আচরণবি‌ধি লঙ্ঘন করায় ব‌রিশা‌লের মুলাদী ও বাবুগঞ্জ থে‌কে ৯ জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। নির্বাচনি আচরণবিধি ভেঙে অযথা ঘোরাঘুরি করায় তাদেরকে আটক করা হয়, জানিয়েছে পুলিশ।

আটক দুইজনের পরিচয় পাওয়া গেছে, তাদের একজন মো. রমজান বরিশালের বাকেরগঞ্জ ও মো. শুভ মুলাদী উপজেলার বাসিন্দা। তারা দুজনেই রহমতপুর ইউনিয়নে বহিরাগত। আর বাকি ৭ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আবু সালেহ মো. ইশতিয়াকবলেন, ‘নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে বহিরাগতরা অযথা ঘোরাঘুরি করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।’

তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরিশাল বিভাগের ২৪টি ইউনিয়নে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ব‌রিশা‌ল জেলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর) ফরহাদ সরদার জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৩ জন ও বাবুগ‌ঞ্জের রহমতপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৬ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিষ‌য়ে পরবর্তী‌তে সিদ্ধান্ত নেয়া হ‌বে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493