বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২১, ০৬:২০
  • 659 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২১, ০৬:২০
  • 659 বার পঠিত
বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের আগৈলঝাড়ায় বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম মৃধাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে আসামি সাইদুলের উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। দণ্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম মৃধা (৩০) বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আলতাফ মৃধার ছেলে। নিহত আয়শা আক্তার গোপালগঞ্জের বাগবাড়ি গ্রামের ফজলু কাজীর মেয়ে ছিলো।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট মাহমুদা আক্তার মনি জানান, আসামি সাইদুল তার স্ত্রীর কাছে ৩ লাখ টাকা দাবি করে। দাবিকৃত যৌতুক না দেয়ায় বিভিন্ন সময় স্ত্রী আয়শা আক্তারকে নির্যাতন করে সে। এর ধারাবাহিকতায় ২০১৬ সালের ৩ অক্টোবর বেলা ১২টার দিকে আসামি তার নিজ ঘরে স্ত্রীকে ডাবের পানি খাওয়ায়। মুহূর্তেই আয়শা মাথা ঘুরে পড়ে যায়। অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হলে ওইদিন দিবাগত রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় ৫ অক্টোবর মৃতের বাবা ফজলু কাজী বাদী হয়ে আয়শার স্বামী, শ্বশুর-শ্বাশুড়িসহ ৫ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশি তদন্তে ৩ আসামিকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র সাইদুল ও তার মা বিলকিস বেগমকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে অভিযোগ গঠনের সময় বিলকিস বেগমকে অব্যাহতি দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিচারকার্য চলাকালে ২০ জন সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগ প্রমানিত হলে একমাত্র আসামি ও নিহতের স্বামী সাইদুল ইসলাম মৃধাকে ১ লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ জানান,এই রায়ে তিনি সন্তুষ্ঠ। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493