অবশেষে দেশে ফিরলেন মুরাদ

  • আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২১, ০৬:২৪
  • 664 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২১, ০৬:২৪
  • 664 বার পঠিত
অবশেষে দেশে ফিরলেন মুরাদ

কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ব্যর্থ হয়ে অবশেষে দেশে ফিরেছেন ডা. মুরাদ হাসান। রোববার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সারা বিশ্বে বিমান চলাচল পর্যবেক্ষণকারী ‘ফ্লাইটস্টারস’-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুবাই বিমানবন্দর থেকে রোববার সকাল ১০টা ৪৬ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা ৫৫ মিনিট।
মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর গত বৃহস্পতিবার কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন মুরাদ হাসান। কিন্তু টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টে নামতেই দেখেন ভিন্ন পরিস্থিতি। স্থানীয় সময় শুক্রবার দুপুর একটা ৪১ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি এয়ারপোর্টে অবতরণ করে। এরপরই ডা. মুরাদ হাসানকে কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।
দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তাকে তুলে দেয়া হয় দুবাইগামী ফিরতি ফ্লাইটে। কিন্তু সেখানকারও ভিসা না পেয়ে অবশেষে তিনি নিজ দেশেই ফিরে আসলেন।
এর আগে শনিবার রাতেই মুরাদ হাসান দেশে ফিরবেন বলে গুঞ্জন শোনা যায়। তবে রাতে না আসায় সকালে তিনি আসতে পারেন বলে ধারণা করা হয়।
মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন জমা পড়েছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে। জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এ আবেদন করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493