হিজলায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২২, ০৬:১৬
  • 674 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২২, ০৬:১৬
  • 674 বার পঠিত
হিজলায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হিজলা প্রতিনিধি >> বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃস্পতিবার বিকাল ৩ টার সময় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সমিতি সভাপতি মাস্টার মোঃ খলিলুর রহমান, প্রধান শিক্ষক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক(লাবলু) প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, হিজলা প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, মানবধিকার কমিশন হিজলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুমন, আলীগঞ্জ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন কামালসহ অন্যান্য শিক্ষক নেতারা।

মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন উপজেলা শিক্ষক সমিতির নেতা ফখরুদ্দিন ফোরকান।
মানববন্ধনে শিক্ষক নেতারা তাদের বক্তব্য বলেন- আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় তাহলে পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন হিজলা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

গত ২৯ শে ডিসেম্বর হিজলা উপজেলার পশ্চিম পাল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলামের ওপর এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করে। সেই হামলার প্রতিবাদে হিজলা উপজেলা প্রাথমিক শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে শিক্ষক নেতারা হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493