সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২২, ০৬:৩৯
  • 685 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২২, ০৬:৩৯
  • 685 বার পঠিত
সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার মূলত ফ্যাসিবাদী ও একনায়কতন্ত্রে বিশ্বাসী। তারা কোনো ধরনের ভিন্নমত বা ভিন্ন চিন্তাভাবনা সহ্য করে না। যার ফলে তারা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে এবং অন্যায়ভাবে, বেআইনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশকে ব্যবহার করছে। তারা তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায়, দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার কাজ করছে।

বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। গত ২২ ডিসেম্বর হবিগঞ্জের সমাবেশে পুলিশের গুলিতে গুরুতর আহত জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনকে দেখতে যান বিএনপি মহাসচিব। হবিগঞ্জে গুরুতর আহত হওয়ার পর প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকায় আনা হয়। চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, রাজিবের সমস্ত শরীর গুলিবিদ্ধ হয়েছে। ভাগ্যবশত তার চোখটা বেঁচে গেছে। তবে মুখে পিঠে, বুকে সমস্ত জায়গায় গুলিবিদ্ধ হয়েছে। হত্যার উদ্দেশ্যে এই ধরনের গুলিবর্ষণ করা হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরানো হবে এবং এই নির্যাতন-নিপীড়নের প্রতিউত্তর জনগণই দেবে।

এ সময়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক সাংসদ শাম্মী আখতার, মহানগর দক্ষিণ বিএনপির নেতা হাবিবুর রশীদ হাবিব উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493