দৈনিক করোনা শনাক্ত ২ হাজার ছাড়াল

  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২২, ০৬:০৮
  • 706 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২২, ০৬:০৮
  • 706 বার পঠিত
দৈনিক করোনা শনাক্ত ২ হাজার ছাড়াল

এক দিনের ব্যবধানে দেশে করোনা রোগী শনাক্ত বেড়েছে ৭৪০ জন। সেই সঙ্গে বেড়েছে শনাক্তের হারও। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৩১ জন। প্রায় চার মাস পর দৈনিক রোগী শনাক্তের সংখ্যা দুই হাজার ছাড়াল।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। রোগী শনাক্তের হার সাড়ে ৮ শতাংশ ছাড়িয়েছে। আগের দিনও করোনায় ৩ জনের মৃত্যু এবং ১ হাজার ৪৯১ জন নতুন রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ।

কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত এবং শনাক্তের হার বাড়ছে। করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে।

গত ডিসেম্বরের প্রথম কয়েক সপ্তাহ শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। তবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০–এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে এখন ২ হাজার ছাড়িয়ে গেল।

এর আগে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য এসেছিল গত বছরের ১৪ সেপ্টেম্বর, ২০৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩ জনই পুরুষ। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, আর ১ জনের রাজশাহী বিভাগে।

২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০৫ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০৮ জন সুস্থ হয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493