মনপুরায় মাদ্রাসাশিক্ষকের স্ত্রীকে পিটিয়ে জখম, শ্লীলতাহানী ও হত্যাচেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২২, ০৬:৩৬
  • 692 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২২, ০৬:৩৬
  • 692 বার পঠিত
মনপুরায় মাদ্রাসাশিক্ষকের স্ত্রীকে পিটিয়ে জখম, শ্লীলতাহানী ও হত্যাচেষ্টার অভিযোগ

ভোলার মনপুরায় মাদ্রাসাশিক্ষকের স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে জখম, শ্লীলতাহানী ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। পিটিয়ে রক্তাক্ত, হত্যাচেষ্টা, শ্লীলতাহানী, ছিনতাই ও সংঘবদ্ধ হামলার অভিযোগ এনে অভিযুক্ত স্কুল শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা দায়ের করেছেন গুরুতর আহত ওই মাদ্রাসাশিক্ষকের স্ত্রী।

এদিকে অধিক রক্তক্ষরণের কারনে গুরুতর আহত অবস্থায় মাদ্রাসাশিক্ষকের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মামলাসূত্রে জানা যায়, উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা ফকির হাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমিনুল ইসলাম শামীমের সাথে অভিযুক্ত একই এলাকার বাসিন্দা রহমানপুর নজির আহম্মদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ বেলাল হোসেনের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিলো। মাদ্রাসা শিক্ষক শামীমের জমি থেকে জোরপূর্বক কয়েকটি গাছ কেটে নেয় অভিযুক্ত স্কুল শিক্ষক বেলাল। পরবর্তিতে অভিযোগের ভিত্তিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাজীর হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরেজমিনে পরিদর্শন করেন। এবং কাগজপত্র যাচাই করে উপজেলা ভূমি অফিসের সর্ভেয়ার ও স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিততিতে জমি মেপে সীমানা নির্ধারন করে দেয়া হয়।

অভিযুক্ত স্কুল শিক্ষকসহ মামলার আসামীগন অন্যায়ভাবে জমি দখল করতে না পেরে গত শনিবার (০৮ জানুয়ারী) দুপুর দেড় টায় মাদ্রাসার শিক্ষকের স্ত্রীকে বাড়ির দরজায় পেয়ে লাঠিসোটা ও লোহার রড নিয়ে সংঘবদ্ধ হামলা চালায়। এসময় অভিযোক্ত স্কুলশিক্ষক বেলালের নের্তৃত্বে সংঘবদ্ধ চক্র মাদ্রাসা শিক্ষকের স্ত্রীকে লাঠি দিয়ে এলাপাতারী মারধর করে ও তলপেটে লাথি দিলে অজ্ঞান হয়ে তিনি মাটিতে লুটিয়ে পরেন। আহত মাদ্রাসা শিক্ষকের স্ত্রী অপারেশনের রোগী হওয়ায় তার প্রচুর রক্তক্ষন হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়।

উক্ত ঘটনায় পিটিয়ে রক্তাক্ত, হত্যাচেষ্টা, শ্লীলতাহানী, ছিনতাই ও সংঘবদ্ধ হামলার অভিযোগ এনে অভিযুক্ত স্কুল শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা দায়ের করেছেন গুরুতর আহত ওই মাদ্রাসাশিক্ষকের স্ত্রী।

এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদ্রাসা শিক্ষকের স্ত্রীকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত অব্যাহত আছে। অভিযোগের প্রমান পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁ*সভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481