বরিশাল ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নগরীর কাউনিয়া বিসিক এলাকায় কভার্ড ভ্যান চাপায় নিহত নারী শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
মঙ্গলবার সকাল ১১টায় এ বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও শ্রমিক ফ্রন্ট নেতা শহিদুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা গত সোমবার সকালে কাউনিয়া বিসিকে নিহত নারী শ্রমিক নিহত রেশমা বেগমের (৪৫) পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।