বিপিএল, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম-বরিশাল

  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২২, ০৮:২৬
  • 686 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২২, ০৮:২৬
  • 686 বার পঠিত
বিপিএল, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম-বরিশাল

২১ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বিপিএল হবে কিনা, সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে নির্ধারিত সময়েই শুরু হচ্ছে বিপিএলের অষ্টম আসর। ২১ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। আজ (বুধবার) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় একই মাঠে খেলবে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। ফলে টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে পাওয়া যাচ্ছে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে।

২১ জানুয়ারি শুরু হওয়া বিপিএল শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। যদিও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। সব মিলিয়ে ৩০ দিনে মোট ৩৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি করে খেলা। তিন ভেন্যু- ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। শুক্রবার ছাড়া অন্য দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায় ও দ্বিতীয় ম্যাচ বিকাল সাড়ে ৫টায়। আর শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, পরের ম্যাচ সাড়ে ৬টায়।

ঢাকায় প্রথম পর্বে ৮ ম্যাচ। এরপর বিপিএল চলে যবে চট্টগ্রামে। বন্দরনগরীতে পাঁচ দিনে হবে ৮ ম্যাচ। ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় পর্বে ঢাকায় দুই দিনে ৪ ম্যাচ শেষ করে বিপিএল চলে যাবে সিলেটে। সেখানে ৭ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় ফিরে শেষ হবে বিপিএল-২০২২।

গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের পর দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে শেরেবাংলা স্টেডিয়ামে। দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের মাঝে একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। তবে ম্যাচ রিজার্ভ ডেতে গড়ালে পরদিন শেষ হবে টুর্নামেন্ট।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয় দল- মিনিস্টার গ্রুপ ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493