ব‌বির ছাত্রীকে মারধরের ঘটনায় যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২২, ১৩:০০
  • 688 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২২, ১৩:০০
  • 688 বার পঠিত
ব‌বির ছাত্রীকে মারধরের ঘটনায় যুবক গ্রেফতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রীকে মারধরের ঘটনায় অভিযুক্ত জাহিদ হোসেন জয় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ১০ টায় মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী ছাত্রীর স্বামী সোহাগ হাসান বাদী হয়ে ১১ জানুয়ারি রাতে জাহিদ হোসেন জয়, মাকুন মোল্লা ও চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য সাইদুল আলম লিটনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি আসাদুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশে ন্যাক্কারজনক ঘটনায় সংশ্লিষ্ট প্রধান অভিযুক্ত গ্রেফতার হয়েছে এটা স্বস্তিদায়ক খবর। ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা রাখি।

পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সব মহলের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকায় স্বামীকে নিয়ে বেড়াতে গেলে ম্যানেজমেন্ট বিভাগের ওই ছাত্রী ও তার স্বামীকে আটকে রেখে চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সাইদুল আলম লিটনসহ কয়েকজন মিলে তাদের মারধর করে।

এর প্রতিবাদে ববির শিক্ষার্থীরা শেখ রাসেল পাঠাগার, লিটন মেম্বার ও জয়ের বাড়িতে ভাঙচুর করে। সেখান থেকে ফিরে রাত সাড়ে ৯টার দিকে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493