ইন্দোনেশিয়ায় প্রীতিম্যাচ বাতিল

  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২২, ০৫:৫২
  • 716 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২২, ০৫:৫২
  • 716 বার পঠিত
ইন্দোনেশিয়ায় প্রীতিম্যাচ বাতিল

জাতীয় ফুটবল দলের নতুন কোচ হয়েছেন হাভিয়ের কাবরেরা। আগামী শনিবার ঢাকায় পা রাখতে যাচ্ছেন এই স্প্যানিশ।

নতুন কোচের প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। বালিতে স্বাগতিকদের বিপক্ষে ২৪ ও ২৭ জানুয়ারি বাংলাদেশের দুটি ম্যাচ খেলার কথা জানিয়েছিল বাফুফে। ম্যাচ দুটি বাতিল হয়ে গেছে। কারণ, জাতীয় দলের সব খেলোয়াড়ের দুই ডোজ টিকা দেওয়া নেই।

এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ায় গিয়ে দুটি ম্যাচ খেলার প্রস্তুতি গ্রহণ করেছিলাম। ইন্দোনেশিয়া থেকে জানানো হয়েছে, খেলোয়াড় ও দলীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই ডোজ টিকা দেওয়া থাকতে হবে। বর্তমানে যে খেলোয়াড় তালিকা করা হয়েছে, সেখানে ১৫ জনের দুই ডোজ টিকা দেওয়া আছে। সাতজনের এক ডোজ দেওয়া আছে ও ছয়জনের কোনো টিকা দেওয়া নেই। এ কারণে ম্যাচ দুটি খেলা সম্ভব হচ্ছে না।’
এক বছর আগে থেকে করোনার টিকা দিচ্ছে বাংলাদেশ সরকার
এক বছর আগে থেকে করোনার টিকা দিচ্ছে বাংলাদেশ সরকারছবি: রয়টার্স
খেলার দুনিয়ায় করোনার দুই ডোজ টিকা এখন বাধ্যতামূলক করা হচ্ছে খেলোয়াড়দের জন্য। পৃথিবীর অনেক দেশেই বিদেশি নাগরিকেরা করোনার দুই ডোজ টিকা না থাকলে যেতে পারছেন না। বাংলাদেশ সরকারের টিকাকরণ কর্মসূচিতে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য আলাদা শ্রেণি আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের কাছ থেকে টিকা এনে প্রায় সব ক্রিকেটারকেই টিকা দিয়েছে। বাফুফেও সরকারের কাছ থেকে টিকা সংগ্রহ করেছিল। কিন্তু তারপরও কিছু খেলোয়াড় কেন টিকা নিলেন না, সেটি অবশ্য জানা যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493