আওয়ামী লীগ কর্মীদের’ কোপে যুবলীগ নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২২, ০৬:০১
  • 735 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২২, ০৬:০১
  • 735 বার পঠিত
আওয়ামী লীগ কর্মীদের’ কোপে যুবলীগ নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন

পিরোজপুরে কুপিয়ে এক যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়েছে। হামলায় জখম হয়েছেন আর এক যুবলীগ কর্মী।
সদর উপজেলার ভৈরমপুর এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
কবজি হারানো ওই যুবলীগ নেতার নাম নাদিম খান। তিনি কদতলা ইউনিয়ন যুবলীগ কমিটির সদস্য। আহত যুবলীগ কর্মীর নাম মো. মাসুদ।

এ তথ্য নিশ্চিত করেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, ‘কদমতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. শিহাব উদ্দিন ও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে এ হামলার ঘটনা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

স্থানীয় কয়েকজন বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রর্তাবন দিবস উপলক্ষে বুধবার পিরোজপুর শহরে এক অনুষ্ঠান আয়োজন করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে যোগ দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার উত্তর ভৈরমপুর এলাকায় ১৫/২০ জনের একটি দল নাদিম খান ও মাসুদের ওপর হামলা চালায়।’

মাসুদকে পিরোজপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে নাদিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

পিরোজপুর হাসপাতালের চিকিৎসক আরিফ হাসান সাংবাদিকদের বলেন, ‘কিছুক্ষণ আগে হাসপাতালে দুজন রোগী এসেছেন। তাদের মধ্যে নাদিম নামের এক যুবক মারাত্মক জখম হয়েছেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493