পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধে মা-ছেলেকে পিটিয়ে-কুপিয়ে আহত

  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২২, ০৬:২৪
  • 734 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২২, ০৬:২৪
  • 734 বার পঠিত
পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধে মা-ছেলেকে পিটিয়ে-কুপিয়ে আহত

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষ রহিম হাওলাদার ও তার দলবল মোসা. বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে ডান হাত ভেঙে দিয়েছে। এ ছাড়া তার সৌদি প্রবাসী ছেলে সাইদুল হাওলাদারকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করেছে।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে স্বজনরা আহত বেগম ও তার ছেলে সাইদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত বেগম জানান, তাদের পূর্বপুরুষ থেকে ভোগদখল করা জমি দীর্ঘদিন ধরে একই বংশের রহিম উদ্দিন হাওলাদারের ছেলে রফিক ও তার ভাই ফজল অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় শনিবার সকালে রফিকের নেতৃত্বে তার ছেলে জাকির ও ফজলের দুই ছেলে সুমন ও সোহাগসহ প্রায় ২০/২৫ জনের একটি দল নিয়ে বসত বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।

অভিযুক্ত সোহাগ দাবি করেন, তাকেও আহত করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493