বরিশাল ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মহর্রম, ১৪৪৮ হিজরি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে। যা একটি গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, করোনা সংক্রমণের ঊর্ধ্ব গতির প্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার মিটিং করা হবে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সরকার এই মুহুর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
তিনি এই সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং অগাম তথ্য প্রদান থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করেন।