বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বড়ভাইকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২২, ০৫:৫৫
  • 706 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২২, ০৫:৫৫
  • 706 বার পঠিত
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বড়ভাইকে কুপিয়ে জখম

বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নে ছোটবোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাবের (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে দক্ষিণ বড়লবনগোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. জাবের হোসেন বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা এলাকার ইমাম হোসেনের ছেলে।

এ ঘটনায় জাবেরের মা জানান, তার মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত। স্কুলে যাওয়া আসার পথে দক্ষিণ বড় লবণগোলা এলাকার দুলাল চৌধুরীর ছেলে ইমাম (১৬) তার মেয়েকে (জাবেরের বোনকে) নিয়মিত উত্ত্যক্ত করে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইমামের সঙ্গে জাবেরের তর্ক হয়। এ সময় জাবেরকে দেখে নেওয়ার হুমকি দেয় সে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বরগুনা শহরে আসার পথে ইমাম (১৬) ও তার সহযোগী রিমনসহ কয়েকজন বড়লবণগোলা কড়াতকলের সামনে জাবেরের পথরোধ করে। এ সময় তর্কের একপর্যায়ে ছুড়ি দিয়ে জাবেরের পিঠে ও মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদি হাসান বলেন, এ বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। অভিভাবকদের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493