ভোলায় ৪০ মণ জাটকা জব্দ, ৭৮ জেলে আটক

  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২২, ০৭:০১
  • 680 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২২, ০৭:০১
  • 680 বার পঠিত
ভোলায় ৪০ মণ জাটকা জব্দ, ৭৮ জেলে আটক

ভোলার পাঁচ উপজেলায় বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় জাটকা ধরা ও মজুদ করার অপরাধে ৭৮ জেলেকে আটক করা হয়। এছাড়াও বিপুল পািরমান অবৈধ জাল জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আজহারুর ইসলাম ও স্থানীয় সূত্র জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মৎস্য বিভাগ ও পুলিশ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে জেলার ৫ উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

দিনব্যাপী এ অভিযানে সদর উপজেলার মেঘনা নদীর রাজাপুরের জনতা বাজার, ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজার ও ইলিশা মাছ ঘাট থেকে ২০ মণ জাটকাসহ ৬ জনকে আটক করা হয়। জাটকা কেনার দায়ে আড়ৎদার ইউছুব ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা করেন নিবাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।

একই সময়ে চরফ্যাসন উপজেলায় ৩১ জন, দৌলতখানে ৩২ জন, লালমোহনে ৮ জন ও বোরহানউদ্দিন থেকে ১ জেলেকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে আরও প্রায় ২০ মন জাটকা জব্দ করা হয়েছে।

এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ৬১টি বেহুন্দি জাল, ১টি পাই জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও অসহায়দের মাঝে জাটকা বিতরণ করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পর্যন্ত ভোলা সদর উপজেলার ১ মৎস্য আড়ৎদারকে ৫ হাজার, লালমোহনের ৮ জেলের ১৫ হাজার ও বোরহানউদ্দিনের ১ জেলের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকিদের মোবাইল কোর্টের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493