আইপিটিভি–ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা হলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২২, ০৬:৩৯
  • 626 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২২, ০৬:৩৯
  • 626 বার পঠিত
আইপিটিভি–ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা হলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ডিসিদের উদ্দেশে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইপিটিভি-ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘দেশে সাড়ে ৮ থেকে ৯ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এ সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারের একটি বড় ক্ষেত্র এবং অপপ্রচার, গুজব রটানোরও একটি বড় ক্ষেত্র। দেশে গত সাত থেকে আট বছরের পরিসংখ্যানে দেখতে পাই, আমাদের দেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেসব গুজব রটানো হয়েছে, অনভিপ্রেত ঘটনা ঘটেছে, স্থানীয়ভাবে বিশৃঙ্খলা থেকে সারা দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা হয়েছে, প্রায় সব কটিই এই মাধ্যমে করা হয়েছে। ডিসিদের কাছে আমরা সে বিষয় তুলে ধরেছি, যেন তাঁরা এ ব্যাপারে সব সময় তৎপর থাকেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।’

দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে বেসরকারি টেলিভিশনমালিকদের সংগঠন এটকো তাদের দাবিগুলো তুলে ধরে। এটকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী এ সময় মন্ত্রীকে একটি স্মারকপত্র দেন। ইকবাল সোবহান বলেন, এটকোর দাবি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন ভার্সনে ভিডিও সংবাদ প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার বিধান করা এবং আইপিটিভিতে সংবাদ প্রচার এবং ইউটিউবের মাধ্যমে পত্রিকার সংবাদ প্রচার বন্ধ করা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493