ফরচুন ব‌রিশা‌লের জয়যাত্রা শুরু

  • আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২২, ০৫:০৫
  • 699 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২২, ০৫:০৫
  • 699 বার পঠিত
ফরচুন ব‌রিশা‌লের জয়যাত্রা শুরু

মিরপুরের চিরচেনা ঘূর্ণি উইকেটেই শুরু হয়ে গেল বিপিএলের ৮ম আসর। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের শুভযাত্রা শুরু করল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। ম্যাচটা বেশিরভাগ সময় বরিশালের নিয়ন্ত্রণেই ছিল। তবে মিরাজের এক ওভারে ৩ উইকেট পড়ে যাওয়ায় খেলা জমে ওঠে। সেই অবস্থা থেকে বরিশালকে জিতিয়েছেন জিয়াউর এবং ব্র্যাভো।
রান তাড়ায় নেমে ফরচুন বরিশালের যাত্রাটাও শুভ হয়নি। দলীয় ৩ রানে মেহেদি মিরাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে যান নাজমুল হোসেন শান্ত (৬ বলে ১)। অন্য ওপেনার সৈকত আলীর সঙ্গে যোগ দেন অধিনায়ক সাকিব। স্বভাবসুলভ আক্রমণাত্ব এই ব্যাটার মিরাজের দ্বিতীয় শিকার হওয়ার আগে ১৬ বলে ১৩ রান করতে পেরেছেন। মেরেছেন ২টি বাউন্ডারি। এরপর ৩৪ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন অপর ওপেনার সৈকত আলী এবং তৌহিদ হৃদয়। প্রথম ১০ ওভারে আসে ৫৫ রান। ১২তম ওভারে মুকিদুলের বলে তৌহিদ হৃদয় (১৬) আউট হলে ভাঙে সেই জুটি।

সৈকতের সঙ্গী হন ইরফান শুকুর। ১৫ নম্বর ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিরাজ। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভে বল সীমানার বাইরে উড়িয়ে ফেলেন সৈকত। পরের বল মিডউইকেট দিয়ে ওড়াতে গিয়ে একবারে সীমানা দড়ির ওপর তিনি ধরা পড়েন। শেষ হয় তার ৩৫ বলে চার  ২ ছক্কায় ৩৯ রানের ইনিংস। পরের বলে ইরফান শুকুরকেও (১৬) লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। কিন্তু হ্যটট্রিক হয়নি। পঞ্চম বলে আফিফ হোসেনের দারুণ থ্রোয়ে রান-আউট হয়ে যান সালমান হোসেন (০)।
দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বরিশাল। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে চট্টগ্রাম অধিনায়কের সংগ্রহ ৪ উইকেট। এমন পরিস্থিতিতে হাত খুলে মেরে বরিশালের আশা ফের জাগিয়ে তোলেন জিয়াউর রহমান। সঙ্গী ডোয়াইন ব্র্যাভো। তাদের ব্যাটে চড়ে ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে কাঙ্ক্ষিত জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল। ব্র্যাভো ১০ বলে ১ ছক্কায় ১২* এবং জিয়াউর ১২ বলে ২ চার ১ ছক্কায় ১৯* রানে অপরাজিত থাকেন।
মিরপুর শেরে বাংলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৫ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতেই তারা বিপদে পড়েছিল। শেরে বাংলার সেই চিরচেনা উইকেটে তারা ৩৩ রানেই ৩ উইকেট হারায়। দলীয় ৬ রানে প্রথম আঘাত হানেন নাঈম হাসান। তার বলে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হয়ে ফিরেন উইকেটকিপার ব্যাটার কেনার লুইস। তিনে নেমে আফিফ হোসেন একটি ওভার বাউন্ডারি মেরে অন্য কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ক্যারিবীয় পেসার আলঝারি জোসেফের বলে ১২ রান করে ধরা পড়েন উইকেটকিপারের গ্লাভসে।

এরপর মঞ্চে আবির্ভাব বরিশাল অধিনায়ক সাকিবের।তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূল ক্রিকেটের বাইরে থাকা সাব্বির রহমান। চট্টগ্রামের চতুর্থ উইকেটের পতন ঘটান জ্যাক লিন্টট। এই ইংলিশ চায়নাম্যানের ঘূর্ণিতে এলবিডাব্লিউ হয়ে যান অপর ওপেনার উইল জ্যাক্স (১৬)। দলীয় ৫৬ রানে চট্টগ্রামের ইনিংসের অর্ধেক শেষ হয় মেহেদি মিরাজের বিদায়ে। নাঈম হাসানের বলে টাইমিং গড়বড় করে লিন্টটের হাতে ধরা পড়েন ২০ বলে ৮ রান করা চট্টগ্রাম অধিনায়ক।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493