আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ

  • আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২২, ০৬:২৩
  • 685 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২২, ০৬:২৩
  • 685 বার পঠিত
আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের দুই বড় নাম সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বছর কাটিয়ে ক্রিকেটারদ্বয় জায়গা করে নিয়েছেন আইসিসি বর্ষসেরার একাধিক তালিকায়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও বেশ সমাদৃত সাকিব-মোস্তাফিজ। আইপিএলেও নিয়মিত মুখ তারা। দ্বারপ্রান্তে আরো একটি আসর। আর আইপিএলের পঞ্চদশ সংস্করণে অভিজ্ঞ সাকিব-মোস্তাফিজকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।

আগামী ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। মেগা অকশনের এই তালিকায় রয়েছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। সাকিব ও মোস্তাফিজকে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি ক্যাটাগরিতে রাখা হয়েছে।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে সাকিব ও মোস্তাফিজসহ আছেন ৪৯ জন ক্রিকেটার।
আইপিএলের গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। আর মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল এক কোটি রুপি। নিলাম থেকে সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজকে ভিত্তিমূল্যের ১ কোটি রুপিতেই কিনে নেয় রাজস্থান রয়্যালস।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে যারা আছেন:
সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, নাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, মুজিব উর রহমান, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রিস জর্ডান, ক্রেইগ ওভারটন, জেসন রয়, জেমস ভিঞ্চ, ডেভিড উইলি, মার্ক উড, আদিল রশিদ, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লাং, ফাফ ডু প্লেসি, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, ওডেন স্মিথ, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, শিখর ধাওয়ান, যুবেন্দ্র চাহাল, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ঈশান কিষান, ভুবনেশ্বর কুমার, দেবদূত পাড়িকাল, ক্রুনাল পান্ডে, হার্শাল প্যাটেল, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, রবিন উথাপ্পা ও উমেশ যাদব।

১.৫ কোটি ভিত্তিমূল্যের তালিকায় যারা আছেন:
ইয়ন মরগান, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, ক্রিস লিন, ডেভিড মালান, জিমি নিশাম, অ্যারন ফিঞ্চ, নাথান লায়ন, কেন রিচার্ডসন, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গ্লেন ফিলিপস, টিম সাউদি, কলিন ইনগ্রাম, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, অমিত মিশ্র, ইশান্ত শর্মা ও ওয়াশিংটন সুন্দর।

১ কোটি ভিত্তিমূল্যের তালিকায় যারা আছেন:
জেমস ফকনার, ময়জেস হেনরিকস, মারনাস লাবুশেন, মোহাম্মদ নবী, রাইলি মেরেডিথ, তাবরাইজ শামসি, জশ ফিলিপ, ডারসি শর্ট, অ্যান্ড্রু টাই, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, ওলি পোপ, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, এইডেন মারক্রাম, রাইলি রুশো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, র‌্যাসি ফন ডার ডুসেন, রস্টন চেজ, শারফানে রাদারফোর্ড, পীযূষ চাওলা, কেদার যাদব, প্রসিধ কৃষ্ণ, টি নাটারাজান, মানিশ পান্ডে, অজিঙ্কা রাহানে, নিতিশ রানা, ঋদ্ধিমান সাহা, কুলদিপ যাদব ও জয়ন্ত যাদব।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493